Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার গাজোলের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম দীপ্তেষ্ণু কুণ্ডু (১৮)। বাড়ি ওই ব্লকের রাঙাভিটা এলাকায়। তিনি হাজি নাকু মহম্মদ হাই স্কুলের পড়ুয়া। শনিবার রাতে দীপ্তেষ্ণু রাতের খাবার খেয়ে ঘুমোতে যান। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। স্কুলের সহকারী প্রধান শিক্ষক বলেন জীবনকৃষ্ণ দেবনাথ বলেন, ছাত্রটি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। পুলিস তার ল্যাপটপ সহ কিছু জিনিস নিয়ে গিয়েছে। গাজোল থানার পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ