Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার কাউন্সেলিং

উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার কাউন্সেলিং
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার কাউন্সেলিং শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই পর্ব চলবে। মোট ১ হাজার ৫৪৩ জনকে ডাকা হয়েছে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। এখনও পর্যন্ত ১১ হাজার ৩৪৪ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। তার মধ্যে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেছেন ৮ হাজার ৬৫১ জন। সুপারিশপত্র গ্রহণ করা প্রার্থীদের মধ্যেও ৫-৭ শতাংশ চাকরিতে যোগ দেননি। এক্ষেত্রে তৃতীয় দফা কাউন্সেলিংয়ের পর মেধা তালিকায় অপেক্ষমান প্রার্থীর সংখ্যা হবে ১ হাজার ৭৯ জন।
Advertisement
সম্পর্কিত সংবাদ