Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ প্রাথমিক: কাউন্সেলিংয়ের আগে বাংলা মাধ্যমের সংশোধিত শূন্যপদ প্রকাশ এসএসসির

উচ্চ প্রাথমিক: কাউন্সেলিংয়ের আগে বাংলা মাধ্যমের সংশোধিত শূন্যপদ প্রকাশ এসএসসির
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাউন্সেলিং শুরুর আগে উচ্চ প্রাথমিক স্তরে বাংলা মাধ্যমের সংশোধিত শূন্যপদ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৮০০টি স্কুলের নাম, ঠিকানা ইত্যাদি ভুল প্রকাশিত হয়েছিল। সেসব এবার শুধরে নিল কমিশন। ১১ নভেম্বর থেকে বাংলা মাধ্যমের বিভিন্ন বিষয়ের কাউন্সেলিং শুরু হতে চলেছে। শূন্যপদ নিয়ে বিভ্রান্তি থাকায় প্রার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষাদপ্তরের কাছে রাজ্যের স্কুলগুলির শূন্যপদের আপডেট না থাকা নিয়ে বিভিন্ন মহল সরবও হয়েছে। সম্প্রতি একটি আরটিআই’র উত্তরে শূন্যপদের হিসেব দিতে পারেনি বিকাশ ভবন। তবে সংশোধিত শূন্যপদ প্রকাশিত হওয়ায় আপাতত কাউন্সেলিং নির্বিঘ্নে হওয়ার ব্যাপারে আশাবাদী কমিশন। প্রার্থীদের একাংশ অবশ্য দাবি করেছে, প্রথম দফার সঙ্গেই ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেট ডেকে দ্বিতীয় দফার কাউন্সেলিংও শুরু করে দিতে হবে। তাহলে ডিসেম্বরের মধ্যে সবাইকে নিয়োগ করা সম্ভব হবে। প্রথম দফায় প্রচুর প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত থাকছেন। প্রার্থীদের দাবি, দীর্ঘ ১০ বছর ধরে তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। কমিশন এক্ষেত্রে আর যেন দেরি না করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ