নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হল। জেলাশাসকের কার্যালয়ে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ পুলিস-প্রশাসন ও বনদপ্তরের আধিকারিকরা। প্রসঙ্গত, ৩ মার্চ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।
Advertisement
পশ্চিম মেদিনীপুর জেলায় উচ্চ মাধ্যমিকের জন্য মোট ৭২টি পরীক্ষাকেন্দ্র থাকবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯৪০। তার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ হাজার ৯০৯। ছাত্রী রয়েছে ১৫ হাজার ৩১জন। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, কোনও পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকছে পর্যাপ্ত সিসিটিভি। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মোবাইল রাখার জন্য ক্লক রুমের ব্যবস্থা করা হচ্ছে।
জেলাশাসক বলেন, প্রতিটি কেন্দ্রে পানীয় জলের সুব্যবস্থা ও হেল্থ টিম থাকবে। সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
জেলাশাসক বলেন, প্রতিটি কেন্দ্রে পানীয় জলের সুব্যবস্থা ও হেল্থ টিম থাকবে। সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।



