Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

রঘুনাথগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। এছাড়াও পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার সরঞ্জাম সহ জলের বোতল তুলে দেন মন্ত্রী। সোমবার সকালে রঘুনাথগঞ্জের একাধিক স্কুলে যান তিনি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: রঘুনাথগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। এছাড়াও পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার সরঞ্জাম সহ জলের বোতল তুলে দেন মন্ত্রী। সোমবার সকালে রঘুনাথগঞ্জের একাধিক স্কুলে যান তিনি। এদিন সকালে এলাকার কালীতলা এল কে হাইস্কুলের পরীক্ষার্থীদের একটি করে কলম, কভার ফাইল ও পানীয় জলের বোতল তুলে দেন। পাশাপাশি এদিন বড়শিমূল হাইস্কুলেও যান মন্ত্রী। মূলত রঘুনাথগঞ্জ-২ ব্লক ছাত্র পরিষদের উদ্যোগেই পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। এছাড়াও ব্লকের সমস্ত পরীক্ষা কেন্দ্রেই পানীয় জল ও সরঞ্জাম বিতরণ করা হয়। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীতলা স্কুল পরিচালন সমিতির সভাপতি আশিসবরণ দাস, ছাত্র পরিষদের ব্লক সভাপতি জানিরুল শেখ সহ বিশিষ্টরা। মন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের মাধ্যমিকের পর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। এই পরীক্ষা ছেলেমেয়েদের কাছে টার্নিং পয়েন্ট। ছাত্রছাত্রীদের জীবনটা কোন দিকে গড়বে তা এই পরীক্ষার উপরই নির্ভর করে। আমরা সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তারা সফল হয়ে দেশের নাম উজ্জ্বল করুক। 
Advertisement
স্কুল পরিচালন সমিতির সভাপতি আশিসবাবু বলেন, এই কেন্দ্রে চারটি স্কুলের প্রায় ৫৫০ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। তারা যাতে সুষ্ঠুভানে পরীক্ষা দিতে পারে সেজন্য সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। মন্ত্রী স্কুলে এসে পরীক্ষার্থীদের উৎসাহিত করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ