নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম হাতির হানার সঙ্গে রয়েছে বাঘের আতঙ্কও।তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য প্রশাসনের ঘুম ছুটেছে। হাতি উপদ্রুত এলাকারজন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ঝাড়গ্রাম বনবিভাগ জঙ্গল এলাকার পরিক্ষার্থীদের যাতায়াতের সুরক্ষায় গাড়ির ব্যবস্থা করছে। জঙ্গল পথে নিরাপত্তার জন্য ড্রপ গেট থাকবে।বেলপাহাড়ীর জঙ্গল এলাকায় বাড়তি নজরদারি থাকবে।
Advertisement
ঝাড়গ্রামের ডিএফও ওমর ইমাম বলেন, মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চমাধ্যমিকে হাতি উপদ্রুত এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হাতি করিডর এলাকায় ড্রপগেট থাকবে। সেইসঙ্গে জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য যানবাহন সমস্যায় আর পড়তে হবে না। ঝাড়গ্রামে হাতির উপদ্রব চলছেই। জঙ্গল থেকে বার হয়ে গ্ৰামীণ এলাকায় ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। পাশাপাশি বেলপাহাড়ীএলাকায় গত তিনমাস ধরে মাঝেমধ্যেই বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে তাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। হাতি ও বাঘ বনবিভাগের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জেলা প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছেনা।মাধ্যমিক পরীক্ষার সময় বেলপাহাড়ীর জঙ্গল এলাকার একাধিক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে বাস না পেয়ে সমস্যায় পড়েছিল।বিনপুর-২ ব্লক প্রশাসন ও বাঁশপাহাড়ীফাঁড়ির পুলিসের উদ্যোগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষার্থীদের বাস না পাওয়ার বিষয়টি নিয়ে স্কুলগুলির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। যাতায়াতের নিরাপত্তার বিষয়টি নিয়েঅভিভাবকদের তরফে প্রশ্ন তোলা হয়। জেলা শিক্ষাদপ্তর পরীক্ষার্থীদের যাতায়াতের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রথম থেকেই এবার সতর্ক।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে। চলবে ১৮ মার্চ পর্যন্ত। ঝাড়গ্রামেএবার ৬ হাজার ৭২৭ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাকেন্দ্রগুলোকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে।পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত জেরক্স ও প্রিন্টের দোকান বন্ধ রাখতে হবে। জারি থাকবে ১৪৪ ধারা।বেলপাহাড়ী এস সি হাইস্কুলের জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের কুড়ি কিমি পথ পেরিয়ে আমাদের পরীক্ষাকেন্দ্রে আসতে হবে। মাধ্যমিক পরীক্ষার সময় বেশ কিছু পরীক্ষার্থী বাস না পেয়ে সমস্যায় পড়েছিল। বনবিভাগের তরফে পরীক্ষার্থীদের যাতায়াতের সুরক্ষায় যে পদক্ষেপ নিয়েছে, তার প্রয়োজন ছিল।বেলপাহাড়ী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা আত্রেয়ী চক্রবর্তী বলেন,স্কুলের পরীক্ষার্থীদের যাতায়াতের সুরক্ষার বিষয়টি নিয়ে আমার প্রথম থেকেই উদ্বিগ্ন।মাধ্যমিক পরীক্ষার সময় এই এলাকার পরীক্ষার্থীদের বাস না পেয়ে সমস্যায় পড়তে হয়েছিল। গাড়ির ব্যবস্থা থাকলে পরীক্ষার্থীদের যাতায়াত করা নিয়ে উৎকণ্ঠায় থাকতে হবে না। নিশ্চিন্তে পরীক্ষা দিতে যেতে পারবে। জেলা বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক)শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের যাতায়াতের সুরক্ষা নিয়ে জেলা প্রশাসন ও বনবিভাগের সঙ্গে বৈঠক হয়েছে।বনবিভাগের তরফেও ব্যবস্থা নেওয়া হয়েছে।