Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু  

উচ্চ মাধ্যমিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার রাতে গাজোলের এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম আস্তিক মণ্ডল(১৮)। তার বাড়ি পাণ্ডয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা কুরুলিয়া গ্রামে। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, আস্তিক দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করত। ওই রাতে আস্তিকের সঙ্গে তাঁর পরিবারের কথা কাটাকাটি হয়। তাঁকে বকাবকি করা হয় বলে অভিযোগ। অভিমানে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। গাজোল থানার পুলিস জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ