Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উঃ দিনাজপুর  বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ৬ ডিসেম্বর

উঃ দিনাজপুর  বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ৬ ডিসেম্বর
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হল বৃহস্পতিবার। রায়গঞ্জ আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে জেনারেল মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ ডিসেম্বর নির্বাচন প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও কমিটি গঠন করা হয়েছে এদিন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ