নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম দরাজ আলি। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, কসবা থানায় দায়ের হওয়া এক মামলার তদন্তে নেমে চোপড়া পুলিসের সাহায্য নিয়ে শনিবার দরাজ আলিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের দোকানে তল্লাশি চালিয়ে লালবাজারের প্রতারণা দমন শাখার গোয়েন্দারা বাংলার শিক্ষা পোর্টালে থাকে ছাত্রছাত্রীদের সম্পর্কিত এমন একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। ধৃতকে কলকাতায় আনা হচ্ছে বলে লালবাজার জানিয়েছে।



