Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব অনিয়ম: ফাইল দেখল পুলিস

ট্যাব অনিয়ম: ফাইল দেখল পুলিস
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে স্কুল পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারি নিয়ে তদন্তে নামল সাইবার ক্রাইম থানার পুলিস। বুধবার দুপুরে পুলিস কর্মীরা আশ্রমপাড়ার একটি স্কুলে যান। তাঁরা সেখানকার নথি দেখেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের সাতজন পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। বিষয়টি কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেজন্য স্কুলগুলিতে সংশ্লিষ্ট প্রকল্পের নথি খতিয়ে দেখা হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু বলা সম্ভব নয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ