নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা চোপড়া: ট্যাব কাণ্ডে কয়েক সপ্তাহের ব্যবধানে ফের চোপড়া থেকে ফের দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের মধ্যে আছেন তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ ইয়াসিন আলি। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ায়।
Advertisement
পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের পুলিস চোপড়ার দাসপাড়া থেকে গ্রেপ্তার করে ক্যাফে মালিক মেহবুব আলমকে। বসিরহাট পুলিসের জালে পড়েন বালিয়াডাঙ্গি এলাকার বাসিন্দা মহম্মদ ইয়াসিন আলি। তিনি পেশায় চিকিৎসক ও মুন্সিগছ-২ নম্বর বুথের তৃণমূল সভাপতি। দু’জনের বিরুদ্ধেই ট্যাব কাণ্ডে সাইবার চক্রী হিসেবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।



