Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব কাণ্ডে চোপড়ায় ধৃত আরও এক

ট্যাব কাণ্ডে চোপড়ায় ধৃত আরও এক
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়া এলাকা থেকে ট্যাব কাণ্ডে একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম নাজিরুল ইসলাম (২৮)। বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি গ্রামে। নদীয়া জেলার কালীগঞ্জ থানার পুলিস নাজিরুলকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এনিয়ে চোপড়া ব্লক থেকে মোট ১৯ জনকে গ্রেপ্তার করল পুলিস। 
Advertisement
শনিবার নদীয়া জেলার কালীগঞ্জ থানা ও চোপড়া থানার পুলিস যৌথ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নাজিরুলকে ধরে। নাজিরুল ব্লক ভূমিদপ্তরে মুহুরির কাজ করত। চোপড়া থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্যাব কাণ্ডে নাম জড়িয়ে পড়ায় এদিন একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ