নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ট্যাব কেলেঙ্কারির তদন্ত সঠিকভাবে করার দাবি জানাল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়াশেন। রবিবার বর্ধমানের লাকুর্ডির একটি স্কুলে সংগঠনের জেলা কমিটির সম্মেলন হয়। সংগঠনের সদস্যরা সম্মেলন শেষে বলেন, ট্যাব কাণ্ডে প্রথমে তাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হয়েছিল। তাদের ভুলে অন্য অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এমনটা প্রচার করা হয়। কিন্তু পরে দেখা যায় ক্লার্কদের কে ভুল ছিল না। বহু স্কুলেই ক্লার্কের অভাব রয়েছে। কাজে সমস্যা হচ্ছে। স্কুলে যথেষ্ট সংখ্যক ক্লার্ক নিয়োগের দাবিও তাঁরা তুলেছেন। অনেক স্কুলে একজন ক্লার্ককে বিভিন্ন প্রকল্পের কাজ করতে হয়। চাপ নিয়ে কাজের সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে।



