নিজস্ব প্রতিনিধি, তমলুক: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় পূর্ব মেদিনীপুরে ধৃতদের জেরা করল সিআইডি। সোমবার বিকালে সিআইডির চার সদস্যের টিম তমলুক থানায় গিয়ে ধৃত ১০জনকে জেরা করে। আগেই সিআইডি ওই মামলায় এফআইআর থানা থেকে সংগ্রহ করেছিল। সোমবার সিআইডি অফিসাররা পুলিস হেফাজতে থাকা ধৃতদের জেরা করে। ধৃতদের বয়ান নথিভুক্ত করে রাজ্য গোয়েন্দা বিভাগ। জেলা পুলিসের বিশেষ টিম ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় চোপড়া থেকে ন’জন এবং মালদহের বৈষ্ণনগর থেকে একজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৫৩জন একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ার ট্যাব কেনার টাকা জালিয়াতি হয়েছে। রাজ্য সরকার ওই পড়ুয়াদের অ্যাকাউন্টে ফের টাকা দিয়েছে। গত ৩০অক্টোবর পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) শুভাশিস মিত্র ওই ঘটনায় তমলুক থানায় এফআইআর করেন। সেই ঘটনার তদন্তে নেমে এপর্যন্ত ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন মাথা রয়েছে। এছাড়াও বৈষ্ণবনগর থেকে একজন সিএসপি কর্ণধার রয়েছে। তার কাছ থেকে ৪২টি অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল সাইবার প্রতারকরা। তারমধ্যে ২৮টি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
রাজ্য সরকার এডিজি সিআইডি-২ বিশাল গর্গ এবং এডিজি সাইবার হরিকিষণ কুসমাকারকে মাথায় রেখে ট্যাব জালিয়াতির ঘটনায় স্পেশাল টিম গড়েছে। প্রতিটি জেলা থেকে এফআইআর নথি এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট সংগ্রহ করছে সিআইডি। ওই ঘটনার তদন্তে সিআইডির চার সদস্যের একটি টিম তমলুক থানায় গিয়ে ধৃত ১০জনকে জেরা করল।