Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মালদহের দুই তরুণী

এবার সাধারণতন্ত্র দিবসে দেশের রাজধানীর কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নেবেন মালদহের দুই কন্যা

দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মালদহের দুই তরুণী
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: এবার সাধারণতন্ত্র দিবসে দেশের রাজধানীর কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নেবেন মালদহের দুই কন্যা। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে অংশ নেবেন মালদহ কলেজের স্নাতকস্তরের দুই ছাত্রী ঐশ্বর্য সরকার এবং পুনম সর্দার। তাঁদের এই নির্বাচনে মালদহ কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি গর্বিত পুরো জেলা। ইতিমধ্যে আমন্ত্রণ পেয়ে কুচকাওয়াজের মহড়ার জন্য কলকাতা হয়ে দিল্লি রওনা হয়েছেন দু’জন। মালদহ থেকে এই প্রথম নারীশক্তি প্রজাতন্ত্র দিবসে দেশের রাজধানীতে জেলার প্রতিনিধিত্ব করতে চলেছেন বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মালদহ কলেজের অধ্যক্ষ মানসকুমার বৈদ্য তাঁর ছাত্রীদের এই কৃতিত্বে উদ্বেলিত।

Advertisement

তিনি বলেন, আমাদের ছাত্রীদের এই মনোনয়ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, দেশপ্রেম এবং মূল্যবোধের শিক্ষার শিকড়কে আরও গভীরে নিয়ে যাবে। মালদহ কলেজের গণিত স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারের ছাত্রী ঐশ্বর্য। লেখাপড়ার পাশাপাশি কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিমেও (এনএসএস) স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেনে তাঁরা। জাতীয় কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়ে আপ্লুত ঐশ্বর্যের বক্তব্য, মালদহ কলেজের এনএসএসের প্রথম নারী স্বেচ্ছাসেবক হিসেব এই কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাওয়া আমার কাছে অসামান্য সম্মান। আমি অভিভূত। অন্যদিকে, স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারে সংস্কৃতের ছাত্রী পুনম। একই সঙ্গে তিনি মালদহ কলেজের একজন দক্ষ এনসিসি ক্যাডেট। পুনম বলেন, এমন সুযোগ পাব, কখনও ভাবিনি। সাধারণতন্ত্র দিবসে রাজ্যের হয়ে নিজের সবটুকু দক্ষতা উজাড় করে দিতে চাই। এই কুচকাওয়াজের আগে দিল্লিতে প্রায় একমাস কঠোর অনুশীলন ও মহড়ায় অংশ নিতে হবে ঐশ্বর্য এবং পুনমকে। তার জন্য দু’জনই প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ