Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজারহাটে রুফটপ পুলে দুই মহিলার শ্লীলতাহানি, গ্রেপ্তার

রাজারহাটে এক বহুতলের ‘রুফটপ’ সুইমিং পুলে দুই মহিলা আবাসিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারও করেছে পুলিস।

রাজারহাটে রুফটপ পুলে দুই মহিলার শ্লীলতাহানি, গ্রেপ্তার
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাটে এক বহুতলের ‘রুফটপ’ সুইমিং পুলে দুই মহিলা আবাসিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারও করেছে পুলিস। তিনি ওই আবাসনের বাসিন্দা নন। তাঁর বাড়ি যাদবপুরে। ওই বহুতলে অন্য একজনের ফ্ল্যাটে অতিথি হিসেবে এসেছিলেন। তাঁদের আবাসনের ভিতর এই ঘটনায় অন্য আবাসিকরাও হতবাক। ধৃতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত শনিবার। আক্রান্ত দুই মহিলা পুলে নেমেছিলেন। সেই সময় স্নানের অজুহাতে ওই পুলে নামেন অভিযুক্ত যুবক। তিনি প্রথমে এক মহিলাকে স্পর্শ করেন। ওই মহিলা প্রতিবাদ করার পাশাপাশি, চিৎকারও করেন। চিৎকার শুনে এগিয়ে আসেন তাঁর ভাই এবং ননদ। অভিযোগ, তখন তাঁর ননদকেও শ্লীলতাহানি করেন ওই যুবক। এমনকী, মহিলার ভাইকে মারধরও করা হয়। ঘটনার পর অভিযুক্ত যুবক পুল থেকে উঠে চলে যান পরিচিতর ফ্ল্যাটে। আক্রান্ত মহিলা পুলিসে ফোন করে পুরো বিষয়টি জানান। আবাসনটি নারায়ণপুর থানার অধীনে। মহিলা নারায়ণপুর থানাতেও ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ