Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদক আইনে দোষী সাব্যস্ত দুই মহিলা

বৃহস্পতিবার বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনই মাদক আইনে দুই মহিলাকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। ২০১২ সালের ১৭ ডিসেম্বর এন্টালি থানা এলাকা থেকে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল চামেলি শিকারি ও মমতাজ শেখ নামে দু‌ই মহিলাকে গ্রেপ্তার করেছিল।

বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদক আইনে দোষী সাব্যস্ত দুই মহিলা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: বৃহস্পতিবার বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনই মাদক আইনে দুই মহিলাকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। ২০১২ সালের ১৭ ডিসেম্বর এন্টালি থানা এলাকা থেকে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল চামেলি শিকারি ও মমতাজ শেখ নামে দু‌ই মহিলাকে গ্রেপ্তার করেছিল। তাঁদের কাছ থেকে ৭৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। সোমবার তাঁদের সাজা ঘোষণা করবে আদালত। অন্যদিকে, এদিন পুলিস ও প্রশাসনের উদ্যোগে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকাতেও বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। একইভাবে পালিত হয়েছে হুগলি জেলাজুড়েও। হুগলি জেলা পুলিস (গ্রামীণ) এবং চন্দননগর কমিশনারেটের বিভিন্ন জায়গায় নানা ধরণের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীদের নিয়ে একাধিক জায়গায় পদযাত্রাও করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ