Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহে প্রাচী সিনেমা হলের কার্নিস ভেঙে গুরুতর জখম ২ মহিলা ও তিন বছরের শিশু

শিয়ালদহে প্রাচী সিনেমা হলের কার্নিসের একাংশ ভেঙে জখম তিনজন। তাদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে

শিয়ালদহে প্রাচী সিনেমা হলের কার্নিস ভেঙে গুরুতর জখম ২ মহিলা ও তিন বছরের শিশু
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহে প্রাচী সিনেমা হলের কার্নিসের একাংশ ভেঙে জখম তিনজন। তাদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। লালবাজার জানিয়েছে, জখম মৌমিতা গায়েন (৪২) ও তাঁর মেয়ে দেবস্মিতা গায়েনের (৩) হাতে চোট লাগে। শিশুটির আঘাত তুলনায় গুরুতর। তাকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। মৌমিতাদেবী ও নন্দিনী গুপ্ত নামে অপর এক আহতকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। শুক্রবার রাতে সিনেমা হলটির সামনের দিকের কার্নিস ভেঙে পড়ে। ১৯৪৮ সালে তৈরি হয়েছিল প্রেক্ষাগৃহটি। ৭৭ বছরের পুরনো এই হলের সামনে শিয়ালদহ ব্রিজ। তার তলায় প্রচুর ছোট আকারের স্টল আছে। শুক্রবার রাতে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন মৌমিতাদেবী। তাঁর কোলে ছিল কন্যা দেবস্মিতা। হলটির গা ঘেঁষে থাকা একটি রোল, চাউমিনের দোকানে খাবার কিনতে সে সময় দাঁড়ান নন্দিনীদেবী। আচমকা প্রেক্ষাগৃহের প্রায় ন’ফুট লম্বা কার্নিসের একাংশ ভেঙে তিনজনের উপর পড়ে। ঘটনাস্থলে যায় মুচিপাড়া থানার পুলিস। হাসপাতালে নিয়ে যায় জখমদের। সূত্রের খবর, কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ড কর্তৃপক্ষ হলটির সামনের অংশ ঘিরে দিয়েছে। শীঘ্র মেরামত হবে বলে সূত্রের খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ