Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের দু’প্রান্ত সরগরম দুই তৃণমূল পুরপ্রতিনিধিকে নিয়ে

তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। তারপর পুলিশের হাতে আটক। এবং নিয়ে যাওয়ার সময় চারিদিক থেকে উড়ে আসে ডিম। এই দৃশ্য যেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন নিয়মিত হয়ে গেছে।

রাজ্যের দু’প্রান্ত সরগরম দুই তৃণমূল পুরপ্রতিনিধিকে নিয়ে
  • ১৮ জুন, ২০২৬ ১০:১৫
Prefer us on Google

সংবদদাতা,লালবাগ ও রামপুরহাট: তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। তারপর পুলিশের হাতে আটক। এবং নিয়ে যাওয়ার সময় চারিদিক থেকে উড়ে আসে ডিম। এই দৃশ্য যেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন নিয়মিত হয়ে গেছে। এবার এই ঘটনার সাক্ষী থাকলো জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এলাকা। বুধবার গভীর রাতে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ কে আটক করল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। বুধবার বিকেল থেকেই চেয়ারম্যানকে পুরসভায় তার নিজের ঘরেই আটকে রেখে বিক্ষোভ শুরু হয়। যত রাত বাড়ে উত্তেজনাও বাড়তে থাকে। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর গভীর রাতে চেয়ারম্যান কে আটক করে জিয়াগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। চেয়ারম্যান কে পুরসভা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা ডিম ছুড়তে থাকেন। কোনরকমে বিক্ষোভকারীদের হাত থেকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যানকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Advertisement

অন্যদিকে রামপুরহাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অষ্টম মন্ডলকেও গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালে রামপুরহাট পুরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ও কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ