‘দু’-আড়াই হাজার টাকা কোনো ঘুষ নয়!  উত্তরপ্রদেশের মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাথরাস: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে দিতে হবে ঘুষ! সম্প্রতি এমনই অভিযোগে সরব হন উত্তরপ্রদেশের হাথরাসের মানুষজন। বিষয়টা প্রশাসনিক স্তরেও পৌছয়। তবে উত্তরপ্রদেশের মন্ত্রী বেবি রানি মৌর্যর দাবি, ‘২,০০০-২,৫০০ টাকা নেওয়া কোনো ঘুষ নয়।’ তাঁর কথায়, হয়তো কাগজ তৈরির জন্য ওই টাকা নেওয়া হয়েছে।  সম্প্রতি হাথরাসে আয়োজিত ‘জন চৌপল’ কর্মসূচিতে যোগ দেন উত্তরপ্রদেশে মহিলা-শিশুবিকাশ এবং পুষ্টি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেবি রানি মৌর্য। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় একাধিক মহিলা কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ জানান। তার জবাবে মন্ত্রী বলেন, ‘২,০০০-২,৫০০ টাকা নেওয়া কোনো ঘুষ বা দুর্নীতি নয়।’ পরে মন্ত্রীর সাফাই, তাঁর বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, এই সব ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement