কোটায় দুই পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যার সন্দেহ পুলিশের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কোটা: রাজস্থানের কোটায় পৃথক ঘটনায় মৃত্যু হল দুই  পড়ুয়ার। মৃতদের মধ্যে একজনের বয়স ১৬। সে জেইই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অন্যজন, ১৯ বছরের নিট পরীক্ষার্থী। প্রথম ঘটনায় আত্মহত্যার সন্দেহ করছে পুলিশ। দ্বিতীয় পড়ুয়ার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দুই পড়ুয়ার পরিবারের অভিযোগ, তাঁদের অনুপস্থিতি সম্পর্কে কোচিং সেন্টার ও আবাসনের কর্তৃপক্ষ সময়মতো কোনো তথ্য দেননি। পড়ুয়াদের উপর নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। 

Advertisement

পুলিশের ডিএসপি মণীশ শর্মা জানিয়েছেন, মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা ১৬ বছরের ওই জেইই পরীক্ষার্থীকে কোটা শহরের মহাবীর নগর ফার্স্ট এলাকার একটি পেইং গেস্ট (পিজি) ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কুনহারি থানা এলাকার একটি হস্টেলে। সেখানে ১৯ বছরের নিট পরীক্ষার্থীকে নিজের ঘরের শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। গত দু’বছর ধরে ওই পড়ুয়া কোটা শহরে থেকে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।