Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সময়ের মধ্যেই পুরসভায় নথি জমা দিল দু’টি রুফটপ রেস্তরাঁ

নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বুধবার দু’টি রুফটপ রেস্তরাঁ কর্তৃপক্ষ কলকাতা পুরসভাকে প্রয়োজনীয় নথিপত্র জমা করেছে। গত ২৭ মে পুর কমিশনারের তৈরি করা কমিটি তিনটি রুফটপ রেস্তরাঁকে শুনানিতে (হিয়ারিং) ডেকেছিল।

সময়ের মধ্যেই পুরসভায় নথি  জমা দিল দু’টি রুফটপ রেস্তরাঁ
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বুধবার দু’টি রুফটপ রেস্তরাঁ কর্তৃপক্ষ কলকাতা পুরসভাকে প্রয়োজনীয় নথিপত্র জমা করেছে। গত ২৭ মে পুর কমিশনারের তৈরি করা কমিটি তিনটি রুফটপ রেস্তরাঁকে শুনানিতে (হিয়ারিং) ডেকেছিল। হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরসভায় সেই শুনানি হয়। সেখানেই তিনটি রুফটপ কাফে কর্তৃপক্ষকে আগামী ১১ জুনের মধ্যে কাগজপত্র জমা করতে বলা হয়েছিল। তার মধ্যে মাত্র দু’টি রেস্তরাঁর মালিকপক্ষ নথি জমা করেছে। যে কর্তৃপক্ষ নথি জমা করেনি, তাদের বাড়তি সময় দেওয়া হবে, নাকি অন্য কোনও পদক্ষেপ করা হবে, তা অবশ্য স্পষ্ট করেনি পুর কর্তৃপক্ষ।

Advertisement

আদালতের নির্দেশ মতোই এর আগে তিন রুফটপ কাফের মালিককে পুরসভায় শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে তাঁরা প্রত্যেকেই আইনজীবী নিয়ে এসেছিলেন। তাঁরা শুনানি (হিয়ারিং)  কমিটির কাছে নিজেদের বক্তব্য পেশ করেন। কমিটি তাঁদের আগামী ১১ জুনের মধ্যে সবটা লিখিত আকারে নথি সহ জমা করতে বলে। পাশাপাশি, শুনানিতে থাকা সর্বভারতীয় রেস্তরাঁ সংগঠনকেও তাদের বক্তব্য লিখিতভাবে ১১ জুনের ওই দিনের মধ্যেই জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, রুফটপ রেস্তরাঁ নিয়ে হিয়ারিং করতে পুরসভার অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গড়েছেন পুর কমিশনার। আবগারি দপ্তরের তরফে একজন সিনিয়র যুগ্ম কমিশনার, দমকলের তরফে একজন ডিভিশনাল ফায়ার অফিসার ও লালবাজারের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কমিটিতে রয়েছেন। পুরসভার তরফে সেখানে বিল্ডিং বিভাগের ডিজি, সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগের চিফ ম্যানেজার ও লাইসেন্স বিভাগের চিফ ম্যানেজার ছিলেন। জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিট ও এলগিন রোডের দু’টি রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে পুরসভার বিল্ডিং বিভাগে নথিপত্র জমা পড়঩লেও চৌরঙ্গীর একটি রুফটপ কাফে এদিন কোনও কাগজপত্র জমা দেয়নি। এক পুরকর্তা বলেন, ‘হাইকোর্ট পুরসভার হাতেই সবটা ছেড়েছে। তাই হিয়ারিংয়ে আমরা ওদের নানা বক্তব্য শুনেছি। সবটাই লিখিত দিতে বলা হয়েছিল। ট্রেড লাইসেন্স থেকে আবগারি সংক্রান্ত কাগজ, দমকলের অনুমতিপত্র সহ যাবতীয় নথি জমা করেছে দুটি রেস্তরাঁ। সেসব নথি সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সবটা খতিয়ে দেখার পরেই কমিটি পুরসভার শীর্ষ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা করবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ