Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব কলকাতা জলাভূমি বাঁচাতে দুই বিদ্যুৎ বণ্টন সংস্থাকে সক্রিয় হতে নির্দেশ

পূর্ব কলকাতা জলাভূমি বাঁচাতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, ইস্ট ক্যালকাটা ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে আরও সক্রিয় হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পূর্ব কলকাতা জলাভূমি বাঁচাতে দুই বিদ্যুৎ বণ্টন সংস্থাকে সক্রিয় হতে নির্দেশ
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব কলকাতা জলাভূমি বাঁচাতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, ইস্ট ক্যালকাটা ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে আরও সক্রিয় হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পূর্ব কলকাতার জলাভূমি ভরাট নিয়ে নানা অভিযোগের পরও বেআইনি নির্মাণ চিহ্নিত করা ও ভাঙার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে না বলে মনে করছে আদালত। মঙ্গলবার দুই বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, যে সমস্ত বেআইনি নির্মাণ চিহ্নিত করা গিয়েছে, সেখানে বিদ্যুতের সংযোগ বন্ধ করা না গেলেও, আবাসিকদের চিঠি দিতে হবে। বোঝাতে হবে, তারা বেআইনি নির্মাণের উপর বসবাস করছেন। আদালত তা বেশিদিন মেনে নেবে না। এদিন আদালতে জানানো হয়, আগামী ২৬ জুন তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদল ওই এলাকায় যৌথ পরিদর্শনে করবে। বিচারপতি সিনহার নির্দেশ, জলাভূমি বাঁচাতে চিহ্নিত ৫৫০টি বেআইনি নির্মাণ অবিলম্বে ভাঙতে হবে। গত ৫ মে’র নির্দেশ মতো এদিন জেলাশাসক এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বেআইনি নির্মাণ নিয়ে রিপোর্ট দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, প্রশাসনের কাছে একজনও বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নেই, যিনি কীভাবে ১০ তলা বিল্ডিং ভাঙতে হবে, বলতে পারবেন। পাশাপাশি, যে ক’জন জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁরা প্রত্যেকেই বিভিন্ন প্রকল্পের কাজে ব্যস্ত। যার প্রেক্ষিতে বিচারপতি সিনহার মন্তব্য, ‘৫৫০টি বেআইনি নির্মাণ চিহ্নিত করা গিয়েছে। মাত্র ১০টি ভাঙা হয়েছে। বাকিগুলি চিহ্নিত হোক, তারপর আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ আগামী ২৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ