Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩ জুন আদ্রা ডিভিশনে কাজের জন্য দু’জোড়া ট্রেন বাতিল

৩ জুন আদ্রা ডিভিশনে কাজের জন্য দু’জোড়া ট্রেন বাতিল
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: আগামী ৩ জুন, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্লক নেওয়া হয়েছে। ওই দিন সুদামডিহি-ভৌড়া রেলস্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ের কাজ হবে। সে জন্য ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্লক নেওয়া হয়েছে। ওইদিন ডিভিশনের দুই জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ওইদিন ৬৮০৭৭/ ৬৮০৭৮ আদ্রা- ভাগা মেমু প্যাসেঞ্জার এবং ৬৮০৭৪/৬৮০৭৩ খানুডি-ভোজুডি-ভাগা প্যাসেঞ্জার ট্রেনগুলি বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৮০৭১ আদ্রা-খানুডি প্যাসেঞ্জার এবং ৬৮০৭২ ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার ট্রেন দুটি ভোজুডি পর্যন্ত চালানো হবে। এছাড়া ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমো দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ঘুরপথে চালানো হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ