Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাজারে হন্ডার দু’টি নতুন মডেলের মোটর সাইকেল

পশ্চিমবঙ্গ ও কলকাতার বাইক বাজারে নতুন দু’টি মোটর সাইকেল লঞ্চ করল হন্ডা। দু’টি নতুন সিরিজের বাইকের নাম সিবি১২৫ হরনেট ও ও সাইন ১০০ এক্স। ইতিমধ্যেই মডেল দু’টির দামও প্রকাশ করেছে সংস্থা।

বাজারে হন্ডার দু’টি নতুন মডেলের মোটর সাইকেল
  • ৩১ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ ও কলকাতার বাইক বাজারে নতুন দু’টি মোটর সাইকেল লঞ্চ করল হন্ডা। দু’টি নতুন সিরিজের বাইকের নাম সিবি১২৫ হরনেট ও ও সাইন ১০০ এক্স। ইতিমধ্যেই মডেল দু’টির দামও প্রকাশ করেছে সংস্থা। বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিবি ১২৫ হরনেটের দাম ১ লক্ষ ১২ হাজার টাকা (প্রথম দিকের ক্রেতাদের জন্য)। অন্যদিকে, সাইন ১০০ এক্সের বাজার মূল্য ৭৫ হাজার ৯৫০ টাকা। হরনেটে একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে হন্ডা। থাকছে নতুন চারটি রং। সঙ্গে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্কস, এলইডি হেডলাইট ও টিএফটি ডিসপ্লের সুবিধা। এই কালার ডিসপ্লেতে ব্লুটুথের ফিচার্স থাকছে। ৪ স্পিড গিয়ার বক্সের সঙ্গে শাইন ১০০ এক্সে থাকছে ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ