Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার ২কাউন্সিলারের ইস্তফা, ‘জানা নেই’ বললেন চেয়্যারম্যান

এদিন পুরসভায় এসে ইস্তফাপত্র জমা দেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌতম মাহাতো ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কবিতা ঘোষ।

পুরসভার ২কাউন্সিলারের ইস্তফা, ‘জানা নেই’ বললেন চেয়্যারম্যান
  • ৮ জুন, ২০২৬ ২২:৪২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল ঝাড়গ্রাম। সোমবার ইস্তফা দিলেন পুরসভার তৃণমূলের দুই কাউন্সিলার। এই সিদ্ধান্তের পিছনে অসুস্থতা ও বার্ধক্যের কারণ দেখিয়েছেন তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, এদিন পুরসভায় এসে ইস্তফাপত্র জমা দেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌতম মাহাতো ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কবিতা ঘোষ। একসময় পুরসভার চেয়ারম্যান ছিলেন কবিতা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে তাঁকে সরিয়ে দেয় তৃণমূল। সেই পদে বসানো হয় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি সিংহকে। ইস্তফাপত্র জমা দেওয়ার পরে কবিতা বলেন, ‘আমার এখন ৭৪ বছর বয়স। আর দায়িত্ব পালন করতে পারছি না। বার্ধক্যের কারণে স্বেচ্ছায় কাউন্সিলর পদ থেকে অব্যাহতি চেয়েছি। পুরসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছি।’ অন্যদিকে, পদত্যাগের কারণ হিসাবে অসুস্থতার কথা জানিয়েছেন আর এক প্রবীণ কাউন্সিলার গৌতম। তিনি বলেন, ‘কিছুদিন আগে গলব্লাডারের অপারেশন হয়েছে। শারীর ভালো যাচ্ছে না। তাই অব্যাহতি নিয়েছি।’ 
যদিও এই দুই কাউন্সিলারের ইস্তফাপত্র গৃহীত হয়েছে কি না, রাত পর্যন্ত তা স্পষ্ট নয়। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান শিউলি সিংহ বলেন, ‘আজ পুরসভায় যাওয়া হয়নি। বাড়িতেই রয়েছি। ইস্তফা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। পুরসভা গিয়ে অবশ্যই বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখবো।’

Advertisement
সম্পর্কিত সংবাদ