Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু ২ জনের, আহত ১

মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দু'জনের। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু ২ জনের, আহত ১
  • ২ আগস্ট, ২০২৬ ২১:১২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দু'জনের। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আজ, রবিবার বিকেলে পাড়ুই থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন- সদানন্দ অঙ্কুর (৫৫)। তাঁর বাড়ি পাড়ুইয়ের দেবগ্রাম এলাকায়। অপর জনের নাম রানী হেমব্রম (৪০)। তাঁর বাড়ি বড়াল আদিবাসী পাড়ায়।

Advertisement

এদিন সকাল থেকে বীরভূম জুড়ে কখনও ঝিরঝিরে, কখনও মাঝারি বৃষ্টির সঙ্গে চলছিল বজ্রপাত। সেই সময় মাঠে চাষের কাজ করছিলেন সদানন্দ অঙ্কুর, তাঁর ছেলে স্বাধীন অঙ্কুর এবং রানী হেমব্রম। আচমকাই মাঠের কাছেই বজ্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সদানন্দ অঙ্কুর ও রানী হেমব্রমকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্বাধীন অঙ্কুর। বোলপুর মহকুমা হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় পাড়ুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ