Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বার্নপুরে সরকারি জমি দখলে দুই প্রভাবশালীর যোগ, আদালতে পুলিস

বার্নপুরে সরকারি জমি দখলে দুই প্রভাবশালীর যোগ, আদালতে পুলিস
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বার্নপুরে সরকারি জমি দখলের মামলায় মিলল প্রভাবশালী যোগ। বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয় জমি লুটে অভিযুক্ত নীরজ সিংকে। আদালতে পুলিস দাবি করে, এই জমি লুটকাণ্ডে জড়িয়ে রয়েছে দুই প্রভাবশালী। তাদের মদতেই এই জমি লুট চলেছে। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, হীরাপুর থানার হিলভিউ এলাকায় খাস জমি ব্যাপকভাবে লুট হয়েছে। জমি কারবারিরা খাস জমি দখলের জন্য প্রথমে ভুয়ো পাট্টা বানায়। তারপর সেই পাট্টা আবার হস্তান্তর করা হয়। সরকারি জমির নকল নথি দেখিয়ে বিক্রি করার অভিযোগে কয়েকদিন আগে নীরজ সিংকে গ্রেপ্তার করে পুলিস। আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিস। তাকে জেরা করে দুই প্রভাবশালীর নাম পেয়েছে তারা। প্রভাবশালীরা অর্থের বিনিময়ে এই কাজ করতে সহযোগিতা করেছিল অভিযুক্তকে। এরপরই এক প্রভাবশালীর বাড়িতে নোটিস দিতে যায় পুলিস। যদিও বাড়ি তালা বন্ধ থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে হীরাপুর এলাকায় যথেষ্ট শোরগোল পড়েছে। সরকারি আইনজীবী মনোজ সিং বলেন, এদিন অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ