Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেপ্তার

দুই ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতদের নাম নীতেশ বলগোয়ার ও বিনয় কুমার। তাদের বাড়ি যথাক্রমে উত্তর দিল্লির সামাইপুর ও  উত্তর-পশ্চিম দিল্লির নারেলা জেলার আলিপুর থানা এলাকায়।

দুই ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেপ্তার
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: দুই ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতদের নাম নীতেশ বলগোয়ার ও বিনয় কুমার। তাদের বাড়ি যথাক্রমে উত্তর দিল্লির সামাইপুর ও  উত্তর-পশ্চিম দিল্লির নারেলা জেলার আলিপুর থানা এলাকায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের ফুট ওভারব্রিজে নীতেশ ও বিনয় কালো প্যান্ট ও সাদা জামা পরে টিকিট কালেক্টরের ডিউটি করছিল। তাদের দেখে আরপিএফের সন্দেহ হয়। আরপিএফ দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা কান্নাকাটি জুড়ে দেয়। জেরায় তারা যে টিকিট পরীক্ষক নয় দু’জনে তা স্বীকার করে নেয়। তাদের কাছ থেকে দু’টি রেলের পরিচয়পত্র উদ্ধার হয়। ধৃতদের মোবাইল ফোন আরপিএফ বাজেয়াপ্ত করে। দু’জনের কাছ থেকে প্রায় ২৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত হয়েছে। পরে, দু’জনকে জিআরপির হাতে তুলে দেয় আরপিএফ। পরে আরপিএফের সাব-ইন্সপেক্টর শুভেন্দু লায়েকের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জিআরপি। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। তাদের তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম বিনোদ মাহাত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ