Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ ইয়র্কে রানওয়েতে ট্রাকের সঙ্গে বিমানের সংঘর্ষ, মৃত দুই

রানওয়েতে এগিয়ে চলেছে বিমান। অন্যদিকে সেই রানওয়ে পার হচ্ছে দমকলের একটি ট্রাক। দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরের কন্ট্রোলার চিৎকার করে ওঠেন।

নিউ ইয়র্কে রানওয়েতে ট্রাকের সঙ্গে বিমানের সংঘর্ষ, মৃত দুই
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: রানওয়েতে এগিয়ে চলেছে বিমান। অন্যদিকে সেই রানওয়ে পার হচ্ছে দমকলের একটি ট্রাক। দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরের কন্ট্রোলার চিৎকার করে ওঠেন।  ট্রাক চালককে সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়ে বলেন,  ‘থামুন, থামুন’। তবে সেই সতর্কতা মানেননি ট্রাকের চালক। আর তাতেই নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে এয়ার কানাডার একটি বিমানের সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। জখম বহু।  রবিবারের সেই দুর্ঘটনার পরেই সামনে এসেছে আতঙ্কিত কন্ট্রোলারের আর্ত চিৎকারের অডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনাগ্রস্ত বম্বার্ডিয়ার সিআরজে-৯০০ বিমানের একাধিক ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে, দুমড়েমুচড়ে যাওয়া বিমানের সামনের অংশটি ট্রাকের উপরে উঠে গিয়েছে।

Advertisement

রবিবার এয়ার কানাডার বিমানটি শতাধিক যাত্রী নিয়ে মন্ট্রিল পিয়ের এলিয়ট ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের লাগার্ডিয়াতে অবতরণ করেছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার ২৪’ জানাচ্ছে, দমকলের গাড়িতে ধাক্কা দেওয়ার সময় বিমানটির গতি ছিল ৩৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৩৮ মিনিট নাগাদ। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে লাগার্ডিয়ার বিমান পরিষেবা বিঘ্নিত হয়। দ্য পোর্ট অথরিটি অব নিউ ইয়র্ক এবং নিউ জার্সি জানিয়েছে, ওই বিমানবন্দরেই অন্যত্র একটি ছোট দুর্ঘটনা ঘটে। এর জন্য পোর্ট অথরিটি পুলিশের অধীনে থাকা এয়ারক্র্যাফট রেসকিউ শাখার অধীনস্ত ট্রাকটিকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনায় জখম হয়েছেন, ট্রাকের বেশ কয়েকজন কর্মীও।
দুর্ঘটনার পরেই নিউ ইয়র্কের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে জানায়, ‘বিমান বাতিল, রাস্তা বন্ধ, ধীরগতির ট্রাফিক নিয়ে সমস্যা হতে পারে।’ তাই জরুরি প্রয়োজন থাকলে বিকল্প রাস্তা ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ