Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিপুরে দু’দিনের বিশেষ আদালত, শতাধিক শুনানি

পুজোর ছুটির মধ্যে, আলিপুর জেলা আদালতে গত বুধ ও শুক্রবার বসেছিল ‘বিশেষ আদালত’।

আলিপুরে দু’দিনের বিশেষ আদালত, শতাধিক শুনানি
  • ১২ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ছুটির মধ্যে, আলিপুর জেলা আদালতে গত বুধ ও শুক্রবার বসেছিল ‘বিশেষ আদালত’। সেখানে উঠেছিল শতাধিকের উপর মামলার জামিনের আবেদনের শুনানি। দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুর, শিয়ালদহ, ডায়মন্ডহারবার, বারুইপুর, কাকদ্বীপ মহকুমা আদালতে চলা মামলাগুলিরই জামিনের আর্জি জানানো হয় আলিপুরের এই জেলা আদালতে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, পরবর্তী বিশেষ আদালত বসার দিন ধার্য হয়েছে আগামী সোম, বুধ ও শুক্রবার। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই বিশেষ আদালত বসার ফলে বিচারপ্রার্থীরা অনেকাংশেই উপকৃত হয়েছেন। এতে মামলার ভারও কমবে। সরকারি আইনজীবীদের বক্তব্য, দু’দিনের এই বিশেষ আদালতে ওঠা মামলাগুলি ছিল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ