Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিপুরে কনডাক্টরের কাছে ঘুষ চাওয়ায় অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট, ‘ক্লোজ’ করল লালবাজার

বুধবার সকালে আলিপুর থানা এলাকায় প্রকাশ্যে বাস কনডাক্টরের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল। ডায়মন্ডহারবার রোড ও বর্ধমান রোডের সংযোগস্থলে ঘটনাটি ঘটে।

আলিপুরে কনডাক্টরের কাছে ঘুষ চাওয়ায় অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট, ‘ক্লোজ’ করল লালবাজার
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সকালে আলিপুর থানা এলাকায় প্রকাশ্যে বাস কনডাক্টরের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল। ডায়মন্ডহারবার রোড ও বর্ধমান রোডের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। অন্যায্য দাবি তোলায় বাসচালক ও কনডাক্টর ছাড়াও খোদ যাত্রীদের ক্ষোভের মুখে পড়েন সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট জগন্নাথ সোরেন। ক্ষিপ্ত হয়ে বাসের বিরুদ্ধে ৫ হাজার টাকা মিথ্যা কেস দেওয়ার অভিযোগ করেছেন বাসমালিক। গোটা বিষয়টি নিয়ে লালবাজারের ট্রাফিক বিভাগে সরাসরি অভিযোগ করেন তিনি। তার ভিত্তিতে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টকে ক্লোজ করল লালবাজার। বিভাগীয় তদন্ত শুরু হতে পারে সার্জেন্টের বিরুদ্ধে। বাসচালক বিপুল ভাণ্ডারীর অভিযোগ, মাঝেরহাট ব্রিজে ওঠার আগে ডায়মন্ডহারবার রোডে বাসটিকে দাঁড় করান কর্তব্যরত ওই সার্জেন্ট। তিনি হুঁশিয়ারি দেন বিপজ্জনকভাবে বাস চালানোর জন্য ৫ হাজার টাকার জরিমানা পেমেন্টে করতে হবে। সেই টাকা কোনোভাবে দিতে রাজি হননি বাস কনডাক্টর বিপুল। অভিযোগ, তখনই আসে ঘুষের দাবি। ৫০০ টাকা নগদ দিলে বাস ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন সার্জেন্ট। অভিযোগ, বাসের নম্বরপ্লেটের ছবি তুলে রেখে কর্তব্যরত উর্দিধারী ছেড়ে দেন বাসটিকে। যাত্রীসমেত বাস নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যান চালক। কিছুক্ষণের মধ্যেই বাস মালিক লালমোহন দাস ট্রাফিক জরিমানার একটি মেসেজ পান। সূত্রের খবর, বাসমালিক লিখিত অভিযোগ করেন ট্রাফিক বিভাগকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ