Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া-ব্যান্ডেল লাইনে লাইনচ্যুত ইঞ্জিন, ব্যাহত আপ-ডাউন পরিষেবা

দিনের শুরুতেই সমস্যায় নিত্য যাত্রীরা। ব্যাহত হাওড়া-ব্যান্ডেল লাইনের ট্রেন পরিষেবা

হাওড়া-ব্যান্ডেল লাইনে লাইনচ্যুত ইঞ্জিন, ব্যাহত আপ-ডাউন পরিষেবা
  • ৩১ জুলাই, ২০২৬ ১১:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দিনের শুরুতেই সমস্যায় নিত্য যাত্রীরা। ব্যাহত হাওড়া-ব্যান্ডেল লাইনের ট্রেন পরিষেবা। যার ফলে সমস্যার মুখে একাধিক নিত্য যাত্রীরা। জানা গিয়েছে আজ সকাল প্রায় সাড়ে  ৮টা নাগাদ হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কিছু আগে একটি ইঞ্জিন লাইনচ্যুৎ হয়ে যায়। লাইনচ্যুত ইঞ্জিনটি রিভার্স লাইন অর্থাৎ যে লাইনে আপ এবং ডাউন উভয় ট্রেন চলাচল করতে পারে সেই ট্র্যাক থেকে বেড়িয়ে যায় এই ইঞ্জিনটি। ফলে উভয় দিকেই ট্রেন চলাচলে সমস্যা দেখা গিয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটিকে তোলার কাজের জন্যে হাওড়া এবং শেওড়ফুলি থেকে কর্মী এসে পৌঁছেছে ঘটনাস্থলে। যথাযথ ইঞ্জিন সরানোর কাজ সম্পন্ন হলে শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। কিন্তু এই লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ