Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের দু’দিন ছুটি, জারি বিজ্ঞপ্তি

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা ভোট। ভোটের দিন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে এনআই অ্যাক্টে ছুটির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থদপ্তর।

ভোটের দু’দিন ছুটি, জারি বিজ্ঞপ্তি
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা ভোট। ভোটের দিন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে এনআই অ্যাক্টে ছুটির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থদপ্তর। সরকারি অফিস, সরকার অধিগৃহীত সংস্থা, স্থানীয় স্বশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে এই ছুটি থাকবে। দোকান বাজার, শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলি, চা বাগানে ভোটের দিন ছুটির আলাদা বিজ্ঞপ্তি শ্রমদপ্তর জারি করবে বলে জানানো হয়েছে। কোনো এলাকায় বসবাসকারী ভোটারদের অন্যত্র ভোট থাকলে ওইদিনও ছুটি পাবেন। পুনরায় ভোট গ্রহণ হলে সেদিনও বিশেষ ছুটি মিলবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস  প্রভৃতি যেখানে ভোটগ্রহণ কেন্দ্র হবে, সেখানে ভোটের আগের দিন ছুটি থাকবে। ভোটের পর ভোটকর্মীদের সব কাজ শেষ করে বাড়ি ফিরতে দেরি হলে ভোটের পরের দিন বিশেষ ছুটি মিলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ