Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ফের গাঁজা উদ্ধার। শুক্রবার সকালে রহড়া থানা ও কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফের গাঁজা উদ্ধার। শুক্রবার সকালে রহড়া থানা ও কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। গাঁজা পাচারের অভিযোগে পুলিস শুভাশিস ধর ও সুরজিৎ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের শনিবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। শুভাশিসের বাড়ি নিউ বারাকপুর ও সুরজিতের বাড়ি ঘোলা থানা এলাকায়। তারা বাসে কোচবিহার থেকে গাঁজা নিয়ে ফিরছিল। পুলিসের ঝক্কি কম থাকবে ভেবে কল্যাণী এক্সপ্রেসওয়ের করাতকল সংলগ্ন এলাকায় বাস থেকে নেমেছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ