Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ বছর আগের খুন ও লুটের মামলায় দোষী সাব্যস্ত দুই

১২ বছর আগের একটি খুন ও টাকা লুটের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করল শ্রীরামপুর আদালত।

১২ বছর আগের খুন ও লুটের মামলায় দোষী সাব্যস্ত দুই
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ১২ বছর আগের একটি খুন ও টাকা লুটের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করল শ্রীরামপুর আদালত। শুক্রবার শ্রীরামপুরের ফাস্ট ট্র্যাক (প্রথম) কোর্টের বিচারকের এজলাসে ওই মামলার শুনানি হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে হুগলিতে কাজে এসে হাওড়ার একটি কারখানার ম্যানেজার রঞ্জিত সিংহ খুন হয়েছিলেন। সেই মামলায় প্রধান অভিযুক্ত ছিল রঞ্জিতবাবুর গাড়ির চালক মহেন্দ্র সাউ ও সহকারি কুন্দন রাম। ওই দু’জনকেই এদিন আদালত দোষী সাব্যস্ত করেছে। মামলার সরকারি আইনজীবী জগৎজ্যোতি রায়চৌধুরী জানিয়েছেন, ঘটনার দিন ব্যান্ডেলে এসেছিলেন ওই কারখানার ম্যানেজার। তাঁর গাড়ি চালিয়ে এনেছিল মহেন্দ্র। গাড়িতে ছিল কুন্দনও। সন্ধ্যার সময় রঞ্জিতবাবুর সঙ্গে তাঁর ছেলের ফোনে কথাও হয়। কিন্তু তারপর থেকেই আর রঞ্জিতবাবুর হদিশ মিলছিল না। পরদিন চণ্ডীতলার কাপাসারিয়া থেকে রঞ্জিতবাবুর মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় খুন ও টাকা লুটের অভিযোগ করেছিলেন রঞ্জিতবাবুর ভাই। পুলিস তদন্তে নেমে কুন্দন ও মহেন্দ্রকে গ্রেপ্তার করে। তাদের কাছে প্রায় আড়াই লক্ষ টাকা মিলেছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ