Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিংয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু

জলে ডুবে মৃত্যু হল দুই খুদে পড়ুয়ার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের ডাবু গড়খালি জমাদারপাড়ায়। মৃত শিশুদের নাম মেঘা সর্দার ও তিথি সর্দার।

ক্যানিংয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জলে ডুবে মৃত্যু হল দুই খুদে পড়ুয়ার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের ডাবু গড়খালি জমাদারপাড়ায়। মৃত শিশুদের নাম মেঘা সর্দার ও তিথি সর্দার। দুজনেই দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বুধবার সকালে স্কুলে যাওয়ার আগে পাড়ার পুকুরে স্নান করতে নেমেছিল তারা। সাঁতার না জানায় দুজনেই জলে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও মেলেনি দু’জনের সন্ধান। অবশেষে পুকুরে নামতেই মেলে তিথি ও মেঘার দেহ। কিন্তু শিশুদের হাসপাতালে না নিয়ে গিয়ে শুরু হয় ঝাড়ফুঁক। খবর পেয়ে ক্যানিং থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ