Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে হনুমান মন্দিরের দখল ঘিরে বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষ, জখম তিন

বারাকপুরের হনুমান মন্দির দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম ৩ জন। স্থানীয় বিধায়কের দাবি, মন্দির দখলের চেষ্টা চলছে। বিস্তারিত পড়ুন।

বারাকপুরে হনুমান মন্দিরের দখল ঘিরে বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষ, জখম তিন
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ধারে বহু প্রাচীন হনুমান মন্দির রয়েছে। যে মন্দিরে প্রতিদিন অসংখ্য মানুষ পুজো দেন। সেই মন্দিরের দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর গোলমাল একেবারে প্রকাশ্যে এসে পড়ল। সোমবার সন্ধ্যার পরে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। প্রধান পুরোহিত রামলক্ষ্মণ যাদবসহ কয়েকজন গুরুতর জখম হন। পুরোহিত সহ তিনজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। 

Advertisement

রামলক্ষ্মণের ছেলে সঞ্জয় যাদব বলেন, অন্য দিনের মতো আমিও সন্ধ্যাবেলা পুজো দিতে যাচ্ছিলাম। তখন বেশ কয়েকজন বাবাকে ঘিরে ধরে হেনস্তা করছিল। বলছিল, আপনারা কমিটি ভেঙে দিন। প্রণামী বাক্স আমাদের দিয়ে দিন। ওঁরা বাবাকে মারতে শুরু করে। বাবাকে বাঁচাতে গেলে আমাদের দু’জনকে মারধর করা হয়। আমার বাবার বয়স সত্তর বছর। তা সত্ত্বেও ছাড়া হয়নি। আমরা হাসপাতালে ভরতি। জিআরপি এবং টিটাগড় থানায় অভিযোগ করেছি। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির একটি গোষ্ঠী যখন পুরোহিতদের হেনস্তা করছিল, অপর একটি গোষ্ঠী তখন বাধা দেয়। দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। ঠিক তখনও একটি ট্রেন চলে আসে। রেল যাত্রীদের মধ্যে তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামলাতে টিটাগড় থানা এবং জিআরপি হস্তক্ষেপ করে।
স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, বাইরের কারও মদতে দীর্ঘদিনের প্রাচীন হনুমান মন্দির দখল করতে চাইছে কেউ কেউ। বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকদের মারধর করা হয়েছে। আমার বিধানসভা কেন্দ্রে এসব চলবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ