Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সোনার হার ছিনতাই, ধৃত ২

দুষ্কৃতীদের টার্গেট ছিল প্রাতর্ভ্রমণে বেরনো বয়স্ক মহিলারা। সকাল হলেই দুষ্কৃতীরা বেরিয়ে পড়ত বাইকে চেপে। তাতে কোনও নম্বর প্লেট থাকত না।

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সোনার হার ছিনতাই, ধৃত ২
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: দুষ্কৃতীদের টার্গেট ছিল প্রাতর্ভ্রমণে বেরনো বয়স্ক মহিলারা। সকাল হলেই দুষ্কৃতীরা বেরিয়ে পড়ত বাইকে চেপে। তাতে কোনও নম্বর প্লেট থাকত না। রাস্তায় প্রবীণ মহিলাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গয়না ছিনিয়ে চম্পট দিত দুষ্কৃতীরা। বেশ কিছুদিন ধরেই এমন ঘটনা ঘটছিল কল্যাণীতে। অবশেষে গ্রেপ্তার হল দু’জন। সম্প্রতি এরকম তিনটি ঘটনা ঘটে যেখানে দু’টি সোনার চেন ও একটি সিটি গোল্ডের চেন ছিনতাই হয়। ছিনতাইয়ের ঘটনাগুলি মূলত কল্যাণী শহরের বি-ব্লকের। সেই অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানার ক্রাইম কন্ট্রোল টিম প্রতিদিন সকালে শহরের বিভিন্ন প্রবেশপথে নজরদারি চালাতে শুরু করে। নজরদারির মধ্যেই ১৫ জুন নম্বরহীন বাইক সহ দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিস। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্যাকেটের লঙ্কা গুঁড়ো। ধৃত দু’জনের নাম আহিদ মণ্ডল ও সুখেন মণ্ডল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ