Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্ত্রীর সই নকল করে শংসাপত্র, ধৃত দুই

পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের সই নকল করে শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ।

মন্ত্রীর সই নকল করে  শংসাপত্র, ধৃত দুই
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের সই নকল করে শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃত দুজন হল সোমনাথ দাস ও রোহন দাস। তাদের বিরুদ্ধে অভিযোগ, নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিংয়ের সই নকল করে সার্টিফিকেট দিয়েছে। যার জন্য টাকাও নিয়েছে। যিনি সার্টিফিকেট নিয়েছিলেন, তিনি যখন সরকারি দপ্তরে তা জমা দেন। সরকারি অফিসারদের সেই সই দেখে সন্দেহ হয়। দেখা যায় সংশাপত্রটি জাল। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। বিষয়টি অর্জুন সিংকেও জানানো হয়। নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত করে দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এ ধরনের জাল সই করে কতজনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ