নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) পদমর্যাদার অফিসারের পদোন্নতি হল। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। হেড কোয়ার্টার ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোককুমার সান্যালকে ডেপুটি কমিশনার পদে পাঠানো হয়েছে। সশস্ত্র পুলিসের ষষ্ঠ ব্যাটালিয়নে পোস্টিং দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে, কলকাতা পুলিসের ওয়্যারলেস ব্রাঞ্চের এসি গৌতমকুমার দাসকে হোমগার্ড অর্গানাইজেশনের ডেপুটি কমিশনারের (২) পদে উন্নীত করা হয়েছে।



