Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

টুইঙ্কলের জবাব

শীঘ্রই শুরু হবে টক শো ‘টু মাচ’। কাজল ও টুইঙ্কল খান্না সঞ্চালিত এই অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার হাড়ির খবর ফাঁস হবে। তা ঘিরে অনুরাগী মহলেও উৎসাহ তুঙ্গে।

টুইঙ্কলের জবাব
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• শীঘ্রই শুরু হবে টক শো ‘টু মাচ’। কাজল ও টুইঙ্কল খান্না সঞ্চালিত এই অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার হাড়ির খবর ফাঁস হবে। তা ঘিরে অনুরাগী মহলেও উৎসাহ তুঙ্গে। সদ্য এই অনুষ্ঠানের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হয় মুম্বইয়ে। সেখানে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দুই সঞ্চালিকাকে। তেমনই একজন প্রশ্ন করেন, অনুষ্ঠানে শাহরুখ খান আসবেন কি না। তড়িঘড়ি টুইঙ্কল মজাচ্ছলে জবাব দেন,  ‘শাহরুখ আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। আমরা প্রশ্ন করি। উত্তর না দিয়েই বাথরুমে চলে যায় ও। আমরা খানিকটা হতাশ হয়েছি। তারপর ওর একটা কাটআউট নিয়ে অনুষ্ঠানে রাখা হয়েছিল। সেটা দেখতে পারেন।’ এরপরই কাজলের রসিকতা, ‘ওকে একটু ম্যানেজ করার চেষ্টা করুন না!’ এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, অনুষ্ঠানে তিন খানই আসতে পারেন। ট্রেলারে স্পষ্ট, শাহরুখ না এলেও বাকি দুই খান অর্থাৎ সলমন ও আমির আসছেন অনুষ্ঠানে। একসঙ্গে দুই খানের ঝলক ছড়িয়েছে সমাজমাধ্যমে। এছাড়াও গোবিন্দা, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর সহ একাধিক তারকা আসছেন এই অনুষ্ঠানে।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ