পুনে: একই দিনে ভারতীয় বিজ্ঞান জগতে জোড়া নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট ভারতীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী ডঃ জয়ন্ত বিষ্ণু নারলিকর ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ এম আর শ্রীনিবাসন। নারলিকরের বয়স হয়েছিল ৮৭ ও শ্রীনিবাসনের ৯৫।

১৯৩৮ সালের ১৯ জুলাই মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেন নারলিকর। জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান নিয়ে বিস্তর গবেষণা করেছেন তিনি। ১৯৮৮ সালে ইউজিসির প্রস্তাবে গড়ে তোলেন ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। ২০০৩ সাল পর্যন্ত সংস্থর প্রতিষ্ঠাতা ডিরেক্টর ছিলেন। বিগ ব্যাং তত্ত্বকে চ্যালেঞ্জ করে বিকল্প থিওরি দিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা পেয়েছিলেন নারলিকর। ১৯৬৫ সালে মাত্র ২৬ বছর বয়সে পেয়েছেন পদ্মভূষণ। ২০০৪ সালে পেয়েছেন দেশে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ। মঙ্গলবারই উটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। দেশের পরমাণু প্রকল্পে শ্রীনিবাসনের অবদান অনস্বীকার্য। পরমাণু ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন পদ্মবিভূষণ। ১৯৩০ সালের ৫ জানুয়ারি কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন শ্রীনিবাসন। ১৯৫৫ সালের সেপ্টেম্বর অন্যতম সদস্য হিসেবে যোগ দেন পরমাণু শক্তি বিভাগে (ডিএই)। ১৯৫৯ সালে দেশের প্রথম পরমাণু শক্তিকেন্দ্রের প্রিন্সিপাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন। কাজ করেছেন ডঃ হোমি ভাবার সঙ্গেও।