Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

১ ভোটে জিতল টিভিকে, উচ্ছ্বাস মাসকাট থেকে আসা সমর্থকের

একটি ভোটে কী বা যায় আসে? ভোট আবহে এমন কথা শোনা যায় হামেশাই। কিন্তু একটি ভোটের মূল্য কার্যত হাতে কলমে দেখিয়ে দিল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন।

১ ভোটে জিতল টিভিকে, উচ্ছ্বাস মাসকাট থেকে আসা সমর্থকের
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: একটি ভোটে কী বা যায় আসে? ভোট আবহে এমন কথা শোনা যায় হামেশাই। কিন্তু একটি ভোটের মূল্য কার্যত হাতে কলমে দেখিয়ে দিল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। তিরুপাত্তুর কেন্দ্রে মাত্র এক ভোটে জিতলেন টিভিকে প্রার্থী। তামিলনাড়ুর তিরুপাত্তুরে ডিএমকের প্রার্থী ছিলেন বিদায়ী মন্ত্রিসভার সদস্য কে আর পেরিয়াকারুপ্পান। প্রতিদ্বন্দ্বী টিভিকে’র আর শ্রীনিবাসা সেতুপতি। 

Advertisement

এবার গণতন্ত্রের উৎসবে অংশ নিতে সুদূর মাসকাট থেকে উড়ে এসেছিলেন তিরুপাত্তুর আসনের এক ভোটার। তিনি টিভিকে নেতা তথা চলচ্চিত্র তারকা বিজয়ের এই অনুরাগী। প্রিয় অভিনেতার দলকে ভোট দিতে বিদেশ থেকে ঘরে ফেরেন তিনি। এবার দলের প্রার্থী মাত্র এক ভোটর ব্যবধানে জয়ী হওয়ায় উচ্ছ্বাসে ভেসেছেন মনিকান্দন শিবানান্থন নামে ওই বিজয়-অনুরাগী। বিমানের টিকিটের সঙ্গে বিজয়ের দলের লাল-হলুদ স্কার্ফ পরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখা,  ‘এক ভোটে তিরুপাত্তুর কেন্দ্রে জিতেছে টিভিকে। মাসকাট থেকে উড়ে এসে থালাপতির দলকে ভোট দিয়েছি। আমি গর্বিত।’ শিবানান্থনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টিভিকে সমর্থকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ