Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কর্মসমিতির বৈঠকে গৃহীত হল না টুটু বসুর পদত্যাগপত্র

কর্মসমিতির বৈঠকে গৃহীত হল না টুটু বসুর পদত্যাগপত্র
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন মোহন বাগান নির্বাচনে সৃঞ্জয় বসুকে সমর্থনের জন্য কয়েকদিন আগেই সভাপতির পদ থেকে ইস্তফা দেন স্বপনসাধন (টুটু) বসু। সভাপতির চেয়ারে বসে পক্ষপাতিত্ব করা উচিত নয়,  চিঠি দিয়ে ক্লাবের বর্তমান কর্মসমিতিকে সেই কথা জানিয়েছিলেন তিনি। তবে এখনই তাঁর পদত্যাগপত্র গৃহীত হচ্ছে না।  সোমবার ক্লাব তাঁবুতে কর্মসমিতির বৈঠকের পরেও গোটা বিষয় ঝুলে রইল। আগামী সপ্তাহে ফের বৈঠক ডাকা হয়েছে। এই প্রসঙ্গে সচিব দেবাশিস দত্ত জানান, ‘সভাপতি নিজে থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিলাম। কিন্তু সিদ্ধান্তের প্রশ্নে কমিটির সদস্যরা দ্বিধাবিভক্ত। ফলে আগামী সপ্তাহে ফের আমরা বৈঠকে বসব।’ বিতর্কিত বিষয়ে এদিন বেশ সাবধানী দেখায় দেবাশিসকে। কয়েকদিন আগেই নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন  টুটু। নাম না করেই কার্যত একহাত নেন বর্তমান সচিবকে। তবে দেবাশিস দত্ত এদিন জানান ‘মোহন বাগান ক্লাবে বসে এই বিষয়ে আমি কোনওরকম মন্তব্য করব না। ঠিক সময়ে ঠিক জায়গায় সবকিছুর জবাব দেব।’ 

Advertisement

এদিকে,আইসিএসই পরীক্ষায় ৯৯.৬ শতাংশ পেয়েছে তৃতীয় হয়েছেন সম্পূর্ণা সিংহ। কৃতী ছাত্রী  সবুজ-মেরুনের অন্ধ ভক্ত। অঙ্ক পরীক্ষার দু’দিন আগেও তিনি যুবভারতীতে দিমিত্রি-কামিংসদের হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন। সোমবার ক্লাব তাঁবুতে সংবর্ধিত করা হয় মোহন বাগানের মেয়েকে। পরবর্তীতে তাঁর হাতে তুলে দেওয়া হবে সদস্যপদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ