Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ফোন করে ঘরে ডেকে নিয়ে গিয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে।

কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ফোন করে ঘরে ডেকে নিয়ে গিয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে।  নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, তাঁর ব্যক্তিগত গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছে ওই শিক্ষক। শুধু তাই নয়, কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুমন দাস। বাড়ি বারুইপুর থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর বাড়ি সোনারপুর থানা এলাকায়। নির্যাতিতা স্কুলে পড়ার সময় ওই গৃহশিক্ষক তাঁকে পড়াত। পুলিশ জানিয়েছে, গত মার্চ মাসে ওই শিক্ষক এই ছাত্রীকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ছবি নিজের ফোনে তুলে রাখে সে। পরে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই ভেঙে পড়েন ওই ছাত্রী। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারেন না, বাড়ি থেকে বের হতেও পারেন না। অভিযুক্ত এরপরেও ওই ছাত্রীর আরও কিছু গোপন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। শেষেমেশ ছাত্রীটি পরিবারকে সব কথা জানান। পরিবারের সদস্যরাই গত বুধবার ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শুধু ওই ছাত্রী নন, আরও এক পড়ুয়া ওই গৃহশিক্ষকের নামে থানায় অভিযোগ জানিয়েছেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ