Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

বিজেপিতে অশান্তি, কাউন্সিলার পদে ইস্তফা শ্রীলেখার

কেরল বিজেপির অন্দরে অশান্তির ছায়া! তিরুবনন্তপুরম পুরনিগমের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেত্রী আর শ্রীলেখা।

বিজেপিতে অশান্তি, কাউন্সিলার পদে ইস্তফা শ্রীলেখার
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরল বিজেপির অন্দরে অশান্তির ছায়া! তিরুবনন্তপুরম পুরনিগমের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেত্রী আর শ্রীলেখা। কেরল পুলিশের প্রাক্তন ডিজি শ্রীলেখা সস্তমঙ্গলম ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। শনিবার তিনি মেয়র ভি ভি রাজেশের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে পুরসভার সচিবের কাছে পদত্যাগের চিঠি জমা দেওয়ার পরই সেটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। যদি শেষ পর্যন্ত তাঁর আবেদন মঞ্জুর হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বর্তমান বোর্ড।

Advertisement

মাস কয়েক আগেই ৪৫ বছরের বাম শাসন সরিয়ে তিরুবনন্তপুরম পুরনিগমের দখল নিয়েছিল পদ্মশিবির। যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের ছিল না। নির্দল কাউন্সিলারের সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি। তবে শুরু থেকেই মেয়র পদ থেকেই পদ্মশিবিরের অন্দরে দ্বন্দ্ব ছিল। মেয়র না করায় অসন্তুষ্ট ছিলেন শ্রীলেখা। তাঁর দাবি, প্রথমে তিনি পুরনির্বাচনে লড়তে চাননি। কিন্তু বিজেপির তরফে তাঁকেই নির্বাচনের মুখ করার এবং মেয়র পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ফল প্রকাশের পর রাজেশকে মেয়র করা হয়। আপাতত বিজেপির শীর্ষ নেতারা শ্রীলেখাকে বোঝানোর চেষ্টা করছেন বলে দলীয় সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ