Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

কলকাতার শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ভাষাবিদ পবিত্র সরকার ও পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যকে সম্মান জানানো হয়। বিস্তারিত পড়ুন।

টুকরো খবর
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর শিক্ষক দিবস উদযাপন
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কলকাতার জ্ঞান মঞ্চে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল হাউস-৫৪ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ। অনুষ্ঠানের সূচনা হয় ‘শিক্ষক প্রণাম’ দিয়ে। এই পর্বে বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যকে বিশেষভাবে সম্মান জানানো হয়। দুই বিশিষ্ট শিক্ষককে সংবর্ধনা জানান শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা এবং হাউস ৫৪-এর ডিরেক্টর ধীমান মিত্র। এরপর মঞ্চে শুরু হয় ‘তারায় তারায় ’ নাটকের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন। নির্দেশনায় ছিলেন কৌশিক সেন। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘আমরা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে সবসময়ই বিশ্বাস করি, উৎকর্ষের সাধনা শুধু আমাদের জুয়েলারি শোরুমের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের জীবন ও সময়ের যে সমস্ত বিষয় সত্যিই ‘সোনা’র মতো মূল্যবান, আমরা সেগুলিকেও উদযাপন করি।’

Advertisement

ঝানডু বামের প্রচারে জেন জি-দের গুরুত্ব

• জেন জি প্রজন্মের সঙ্গে সংযোগ বৃদ্ধি করতে নতুন প্রচারাভিযান #আনডুউইথঝানডু নিয়ে এল ঝানডু বাম। ইমামি লিমিটেডের এই আয়ুর্বেদিক ব্র্যান্ড বাঙালির ঘরে পীড়ানাশক হিসেবে পরিচিত। আধুনিক জীবনের নানা সমস্যা যেমন— স্ক্রিন টাইমের জন্য হওয়া মাথা ব্যথা, ‘টেক নেক’, দীর্ঘক্ষণ স্ক্রল করার ক্লান্তি, কর্মক্ষেত্রের চাপ, বার্ন আউট, ওভার থিংকিং, সিচুয়েশনশিপ এবং মানডে ব্লুজ, সবই জায়গা পেয়েছে এই প্রচারে। প্রচারের মূল ভাবনায় উঠে এসেছে ‘পিডাল্যান্ড’, এক কাল্পনিক জগৎ। যেখানে তরুণরা আধুনিক জীবনের নানা ‘পীড়া’র সম্মুখীন হয়। তাঁদের সেই অস্বস্তি থেকে বেরিয়ে আসার পথ দেখায় এক প্রাণবন্ত চরিত্র। প্রচারের মূল বার্তা, ‘পীড়া কো করো আনডু উইথ ঝানডু।’এই প্রসঙ্গে ইমামি লিমিটেডের ডিরেক্টর মোহন গোয়েঙ্কা বলেন, ‘একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ডের কাছে চ্যালেঞ্জ হল প্রাসঙ্গিকতা ধরে রাখা নয়, বরং ক্রমাগত তা অর্জন করে যাওয়া। আমাদের লক্ষ্য, ঝানডুর প্রতি পরবর্তী প্রজন্মের মধ্যেও একই আস্থা তৈরি করা।’ 

জিম্বাবোয়েকে নতুন করে চেনাবে ট্রাভেললাইভ
• ভারতীয় পর্যটকদের কাছে জিম্বাবোয়েকে আরও পরিচিত ও আকর্ষণীয় করে তুলতে জিম্বাবোয়ে ট্যুরিজমের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করল ট্রাভেললাইভ। কলকাতায় সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্যোগের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া দিল্লিতে জিম্বাবোয়ের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও ট্যুরিজম আধিকারিক সোফিয়া হোপ টি চিম্বা। জিম্বাবোয়ের বন্যপ্রাণ, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈচিত্রময় পর্যটন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। এর পাশাপাশি ভারত ও জিম্বাবোয়ের মধ্যে যে আতিথেয়তার সাংস্কৃতিক মিল রয়েছে সে কথাও উল্লেখ করেন। ট্রাভেললাইভের সিইও পিনাকি মিত্র জানান, আগামী এক বছরে ১০০ জনেরও বেশি ভারতীয় পর্যটককে জিম্বাবোয়েতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্থার ডিরেক্টর শোম সেনগুপ্ত বলেন, পরিচিত গন্তব্যের বাইরে গিয়ে নতুন প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই ধরনের কর্মসূচির লক্ষ্য।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ