ভারত মশলার নতুন উদ্যোগ
ভারত মশলার নতুন উদ্যোগ
ওড়িশার অন্যতম মশলা কোম্পানি জয় ভারত স্পাইসেস প্রাইভেট লিমিটেড (ভারত মশলা) আন্তর্জাতিক বাজারে পদক্ষেপ রাখতে প্রস্তুত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চারবার সেরা রপ্তানি কোম্পানির সম্মান পেয়েছে এই সংস্থা। ২০২৬-২৭ অর্থবর্ষে ‘ভারত মশলা’ হলুদ এবং জিরে দুবাইতে রপ্তানির পরিকল্পনা করেছে। সংস্থার চেয়ারম্যান সুরেন্দ্র নাথ পান্ডা বলেন, ‘ভারতীয় কৃষকদের বিদেশের বাজারের সঙ্গে পরিচয় করানোই আমাদের লক্ষ্য। ভারতীয় মশলা বিদেশের বাজারে ছড়িয়ে পড়লে দেশের আর্থিক লাভ হবে।’
সাহিত্যের চরিত্রদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
•চন্দ্রমুখী ও দেবদাস। বাংলা সাহিত্যের দুই কালজয়ী চরিত্র। এবার তারাই সাদা-কালো ছবির ফ্রেমে। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নর্থ গ্যালারি সেজে উঠছে আলোকচিত্রী আশিস শূরের ‘গল্প বলা’ অধ্যায়ে তোলা বেশ কিছু ছবি নিয়ে। আগামী ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই একক প্রদর্শনী। উদ্বোধনে উপস্থিত থাকবেন পরিচালক হরনাথ চক্রবর্তী ও শিল্পী সমীর আইচ।