Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

আইটিসি লিমিটেডের ক্যান্ডিম্যান নিয়ে এল ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফট চিউজ। এই নতুন প্রোডাক্টটি নিয়ে একটি ফিল্মও প্রকাশ করেছে সংস্থাটি।

টুকরো  খবর
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

নতুন ক্যান্ডি বাজারজাত করল আইটিসি

Advertisement

• আইটিসি লিমিটেডের ক্যান্ডিম্যান নিয়ে এল ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফট চিউজ। এই নতুন প্রোডাক্টটি নিয়ে একটি ফিল্মও প্রকাশ করেছে সংস্থাটি। ব্র্যান্ডটি ফের তার জনপ্রিয় স্লোগান ‘কুছ ভি করেগা ফর ক্যান্ডিম্যান’ ফিরিয়ে নিয়ে এল। নরম ও সহজে চিবোতে পারা, ফলভিত্তিক ক্যান্ডির বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এই নতুন ক্যান্ডির মধ্যে। প্রচারছবিতে দেখা যায়, ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফট চিউজের বিভিন্ন পণ্য বোঝাই একটি ট্রাক মাঝপথে আটকে দেয় ক্যাঙারু টোল কিপাররা! রাস্তা ছাড়ার বিনিময়ে তারা ক্যান্ডিম্যান দাবি করে। এরপর শুরু হয় নানা কল্পনাপ্রসূত ও মজাদার ঘটনা। যা শেষ পর্যন্ত পণ্যটির আকর্ষণীয় স্বাদ ও মজাকে তুলে ধরে। এই প্রসঙ্গে আইটিসি ফুড ডিভিশনের চকোলেটস, কফি, কনফেকশনারি ও এনসিডি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড সুভাষ বালার বলেন, ‘এই নতুন ফিল্মের মাধ্যমে আমরা এমন একটি মজার জগৎ তুলে ধরতে চেয়েছি। ‘কুছ ভি করেগা ফর ক্যান্ডিম্যান’-এর ধারণার উপর ভিত্তি করে শিশুদের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করার চেষ্টা করেছি।’

 

খাদ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতায় ডক্টরস’ চয়েস

• পরিষ্কার হাত, পরিষ্কার পাত। সুস্বাস্থ্যের এই ভিত্তিকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী ডক্টরস’ চয়েস ও ভারত চেম্বার অব কমার্স। কলকাতাবাসীদের নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা ও জনস্বাস্থ্য সচেতনতা উদ্যোগে শামিল হল এই দুই সংস্থা। ১২০০ জনেরও অধিক পথখাদ্য বিক্রেতা এই উদ্যোগে অংশ নিলেন। গত ২২ মে এই সচেতনতা পাঠের প্রথম পর্ব সমাপ্ত হল। দুই মাস ব্যাপী এই উদ্যোগে ডেকার্স লেন, টালিগঞ্জ, সাউদার্ন অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক, সন্তোষপুর, লর্ডস মোড়, পার্ক সার্কাস, বেন্টিঙ্ক স্ট্রিট,লাল বাজার, শ্যামবাজার, টেরিটি বাজার, ডালহৌসি, নিউ মার্কেট সহ আরও নানা জায়গায় রাস্তার ধারের খাবার বিক্রেতাদের মধ্যে সচেতনতা প্রসারের উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়। চলে নানা ধরনের প্রশিক্ষণ। এর মধ্যে ৩০ জন বিক্রেতাকে নিয়ে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে সি দাসের কর্ণধার ধীমান দাস, খাদ্য ইতিহাসবিদ কমল বন্দ্যোপাধ্যায়, ডক্টরস’ চয়েস-এর চিফ বিজনেস অফিসার ধিনাল ব্রহ্মভট্ট, আউধ ১৫৯০, চ্যাপ্টার ২ ও চৌধুরী অ্যান্ড কোং এর অন্যতম প্রতিষ্ঠাতা শিলাদিত্য চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রিমি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

সম্পর্কিত সংবাদ